মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গারোদের বাঁশ কোঁড়ল রেসিপি

গারোদের বাঁশ কোঁড়ল রেসিপি

বাঁশকোঁড়লে মুরগি রান্নার প্রণালি জানিয়েছেন সারাং’স কিচেনের সান্তনো নকরেক।


গারোদের বাঁশ কোঁড়ল রেসিপি

উপকরণ: মুরগির বুকের মাংস ৮-১০ টুকরা, বাঁশকোঁড়ল ৮-১০ টুকরা, পাকা লাল কাঁচা মরিচ কুচি করে কাটা-৫-৬টি (ঝাল বেশি খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন), আদাবাটা সিকি টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সয়া সস ১ টেবিল চামচ, আদাপাতা ৫টি, তেল পরিমাণমতো।

প্রণালি: বাঁশকোঁড়ল আগেই সেদ্ধ করে নিতে হবে। প্রথমে চুলায় তেল দিয়ে এর মধ্যে মুরগির টুকরাগুলো ছেড়ে দিন। সেদ্ধ হওয়ার মতো করে ভেজে নিতে হবে। পরিমাণমতো লবণ দিন। এরপর ভাজা মুরগির মাংসগুলো নামিয়ে আলাদা করে রাখুন। চুলায় রসুনকুচি হালকা করে ভেজে নিন। আদাবাটা দিয়ে দিন। আলাদা করে রাখা মুরগির মাংস, সেদ্ধ করা বাশঁকোঁড়ল দিয়ে ভাজা ভাজা করে নিন। নামানোর আগে সয়া সস, লাল কাঁচা মরিচ ও আদা পাতা কুচি করে দিতে হবে। এবার আরও ১ মিনিট ভেজে গরম-গরম নামিয়ে পরিবেশন করতে হবে।