সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চিলমারিতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলমারিতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


 

চিলমারিতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



শনিবার (১লা মার্চ) সকাল ১১টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির সহঃ অধ্যাপক নুর আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, ভয়েস অফ চিলমারী অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক রুবেল মিয়া, বন্দর প্রেসক্লাবের সভাপতি ফাহমিদুল হক বুলেট, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক রকি, সাংগঠনিক সম্পাদক এস এম রাফি, উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তথ্য বিষয়ক সম্পাদক জায়েদ ইসলাম নয়ন, গোলাম মোস্তফা (বিএসসি) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  আলোচনা শেষে ১১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং লং জাম্পে দেশ সেরা অর্জনকারী সুবর্ণা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।