শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, বন্ধ যান চলাচল

শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, বন্ধ যান চলাচল

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’–এর স্কুলিং মডেল ভিত্তিক প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে উল্লেখ করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
 

এর আগে সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিলসহ শাহবাগে এসে যোগ দেন।
 

অবরোধের কারণে শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।