শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধিঃ-


 

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে হত্যা করেছেন তার স্বামী বক্কার শেখ (৪৩)। মঙ্গলবার ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে বক্কারকে আটক করে।
 

নিহত মর্জিনা সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে যান। মর্জিনা তখন ঘরের দরজা আটকে দেন। পরে বক্কার টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় একাধিক আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 

খবর পেয়ে সালথা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক বক্কারকে গ্রেপ্তার করে।
 

সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যা করেছে বক্কার শেখ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।