মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উপকারী ভেষজ চাষ হোক বারান্দায়

উপকারী ভেষজ চাষ হোক বারান্দায়

বারান্দার এক কোণে সৌন্দর্যবর্ধনে অনেকেই নানা গাছ লাগান। কিন্তু আপনার জন্য উপকারী ভেষজও বারান্দায় লাগাতে পারেন। এর ইতিবাচক ফলাফলও আপনি ভোগ করতে পারবেন।

তুলসি পাতা
তুলসি পাতা অনেক কাজেই ব্যবহৃত হয়। সর্দি-কাশির সমস্যায় এই পাতার রস অনেক কাজের। তুলসি চা নিয়মিত খেলেও অনেক উপকার পাওয়া যায়। তাই বারান্দায় তুলসি গাছ লাগাতে পারেন।

ধনিয়া পাতা
রান্নার জন্য ধনিয়া পাতা অনেক জরুরি। তবে ফ্রিজে ধনিয়ে পাতা রাখলেই পচে যায়। সেজন্যই বারান্দায় ধনিয়া পাতার ব্যবস্থা করে রাখুন। যখন প্রয়োজন হবে সংগ্রহ করবেন।

ওরিগানো
ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নার ক্ষেত্রে ওরিগানো অনেক জনপ্রিয়। ছোট বাগানে এই ভেষজ রাখলে অনেক ওয়েস্টার্ন রান্নায় সহজেই ব্যবহার করতে পারবেন।

পুদিনা পাতা
পুদিনা পাতাও কতটা উপকারি তা অনেকেরই জানা। পুদিনা পাতা গজানোর জন্য বড় জায়গা প্রয়োজন হয় না। তাই বারান্দায় সহজেই লাগিয়ে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে আংশিক ছায়া-যুক্ত জায়গায় এই গাছটি গজায়। একবার লাগালে বছরের পর বছর প্রচুর পাতা পাবেন।