রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ 

ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ 

জেলা প্রতিনিধি (জামালপুর):-
 


গণ অধিকার পরিষদ এর সভাপতি ভিপি নুরুল হক নুর সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার বিকাল ৫ টায় ছাত্র,যুব ও গণ অধিকার পরিষদের আয়োজনে  বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ  মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার  আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান, যুগ্ম আহবায়ক জামালপুর-৩ আসনে এমপি প্রার্থী রুবেল মিয়া, যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, গুনারীতলা ইউনিয়নের আহবায়ক তাহেরুল ইসলাম,যুব অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম জাকির ময়মনসিংহ কবি নজরুল কলেজ শাখার ছাত্র অধিকার পরিষদ সংস্কৃতি সম্পাদক সালমান মিয়া , ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর প্রমূখ।

সঞ্চালনায় গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জিল্লুর রহমান।  

 

এ সময় গণ অধিকার পরিষদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।