সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জরুরি প্রভোস্ট কমিটির মিটিং : ঢাবি

জরুরি প্রভোস্ট কমিটির মিটিং : ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা সকল ব্যবস্থাই রাখছি। শিক্ষার্থীরা যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেজন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। তবে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। তবুও আমরা আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি। জরুরি প্রভোস্ট কমিটির মিটিং ডেকেছি। সব প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করতে বলা হয়েছে। 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমকে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হুমকির মুখোমুখি না হয়, কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে এবং কারও ওপর যাতে হামলার ঘটনা না ঘটে। তার জন্য সব ধরনের নির্দেশনা রয়েছে।

 

তিনি বলেন, আমরা বলে দিয়েছি কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসে এবং হলে প্রবেশ না করে। কেউ যদি প্রবেশ করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সেটাও আমরা প্রভোস্ট কমিটির সভায় বলে দিয়েছি।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমাদের হাতে সবকিছু নেই। আমরা চাইলেও সব কিছু করা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে। তাদের নিরাপত্তার জন্য সন্ধ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।