শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশ: বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশ: বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

রোববার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্য বেদ প্রকাশ বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল আটক করে।
 

আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফকে অবিলম্বে আহ্বান জানানো হয়।
 

বিকেলে তিনবিঘা করিডোর এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন অংশ নেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ১০ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
 

বৈঠক সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক ভারতের ভেতরে প্রবেশ করলে গুলি না চালিয়ে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।
 

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন জানান, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানিয়েছেন যে, কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ ওই সদস্যকে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।