বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রুশ যুদ্ধবিমান ভূপাতিত: ইউক্রেন

রুশ যুদ্ধবিমান ভূপাতিত: ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রাশিয়ার একটি বোমারু বিমান গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। একটি রুশ ‘সু-২৪এম’ বোমরু বিমান ভূপাতিত করা হয়েছে বলে বুধবার (২৯ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় । 

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৩০-এর দিকে ধ্বংস করা হয়। ইউক্রেনের এমন দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সিএনএন।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বলেন, বাখমুত রক্ষার জন্য যতদিন প্রয়োজন হয় আমাদের সামরিক বাহিনী চেষ্টা চালিয়ে যাবে।

সাত মাসের বেশি সময় ধরে বাখমুত দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। গত কয়েক মাস ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে বাখমুত।