রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নুরের সর্বশেষ অবস্থা জানাল ঢাকা মেডিকেল কলেজ

নুরের সর্বশেষ অবস্থা জানাল ঢাকা মেডিকেল কলেজ

রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
 

শনিবার (৩০ আগস্ট) সকালে বোর্ডের সদস্য ও ঢামেকের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, নুরের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাই তাকে এখনই আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, নুরের শরীরে সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম। এ অবস্থা চলতে থাকলে তার ঝুঁকি আরও বাড়বে এবং বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে।
 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, রাতে নুরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সকালে সিটিস্ক্যান করা হয়। তাতে দেখা গেছে—তার মাথার হাড়, নাকের হাড় ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণও হয়েছে। এছাড়া তার চোখ ও মুখ ফুলে গেছে এবং চোখে রক্ত জমেছে। তবে মেডিকেল বোর্ড মনে করছে, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
 

তিনি আরও বলেন, “এখনও নুরকে শঙ্কামুক্ত বলা যাবে না। চিকিৎসক দল তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করতে বৈঠক করবেন।”
 

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুরুল হকের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। ডান চোখে তিনি দেখতে পাচ্ছেন না। তিনি কখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন, তা এখনই বলা সম্ভব নয়। একইসঙ্গে এ হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
 

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নুর গুরুতর আহত হন। পরে তার সহযোগীরা রক্তাক্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।