সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শার্শায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শার্শায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শার্শা প্রতিনিধি:

 

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সাবেক এক ইউপি সদস্যও রয়েছেন।
 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার ও রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা থানার রাড়িপুকুর গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের বাসিন্দা এবং গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমানুর রহমান (৫৩), আমলাই গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২) এবং পাড়িয়ারঘোপ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম (৫০)।
 

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫-ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চারজনকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

ওসি আরও জানান, শার্শা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।