বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৯:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রজুড়ে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ১৮

যুক্তরাষ্ট্রজুড়ে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ১৮

যুক্তরাষ্ট্রজুড়ে টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো বহুজন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরার। 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি রাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে করে ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 

আল-জাজিরা জানিয়েছে, টেনেসি অঙ্গরাজ্যের ম্যাকনাইরিতে অন্তত সাতজন নিহত হয়েছে, আরকানসাসের উইনে  চারজন, ইন্ডিয়ানার সুলিভানে তিনজন। এছাড়া আলাবামা, ইলিনয়েস, মিসিসিপি এবং লিটল রক অঞ্চলে আরও বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে।

 

এর আগে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে। তাতে বলা হয়, ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল। 

তবে এখন বিভিন্ন অঙ্গরাজ্যেই সংস্কারের কাজ চলছে। উপড়ে পরা গাছ সরিয়ে নেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও ঠিক করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে আনার কাজ করছে কর্মীরা। 

এর আগে পাওয়ারআউটেজ ডটকম জানায়, খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।