সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন এসএসসি পরীক্ষার্থীরা!

ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন এসএসসি পরীক্ষার্থীরা!

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-

 

ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েন পরীক্ষার্থীরা। ঝড়-বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুরু থেকেই চরম ভোগান্তির শিকার হন তারা। অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজেই পরীক্ষার কেন্দ্র পৌঁছাতে বাধ্য হন। এর পাশাপাশি, টানা বৃষ্টিতে বেশ কিছু পরীক্ষার কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ঘটায়, এবং অনেক কেন্দ্রে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের।
 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে পরীক্ষার কেন্দ্র পৌঁছাতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
 

এ বছর ঠাকুরগাঁও জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২২ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ১৭ হাজার ৯৭৭ জন, মাদরাসা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। জেলায় মোট ৪০টি পরীক্ষাকেন্দ্র রয়েছে, যার মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ২৪টি, মাদরাসা বোর্ডের জন্য ৭টি এবং কারিগরি শাখার জন্য ৯টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।
 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার অধিকাংশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হলেও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে কতটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানানো সম্ভব হয়নি। এর ফলস্বরূপ, শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে।