বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা!

ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা!

মা বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছিলেন। মেয়েটি এতে রেগে যায়। অবশেষে একজন ভাড়াটে খুনি দিয়ে তার মাকে হত্যা করে সে। এই ঘটনার পর অভিযুক্ত ১৪ বছরের কিশোরীকে গ্রেফতার করে পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই ঘটনা ঘটেছে রাশিয়ায়। মেয়েটির মায়ের নাম আনাস্তাসিয়া মিলোস্কায়া। আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয় ৩৮ বছর বয়সী এই নারীর দেহ। তার দেহ প্লাস্টিকে মোড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল। 
  
পুলিশ জানিয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আনাস্তাসিয়ার মেয়ে ও তার ১৫ বছর বয়সী বয়ফ্রেন্ড এই সবকিছুর পেছনে রয়েছে। ওই নারীকে হত্যার জন্য তার মেয়ে ও কিশোর ৩ হাজার ৬৫০ পাউন্ড খরচ করে।  


মেয়েটি তার প্রেমিকের সঙ্গে তার মায়ের ফ্ল্যাটে থাকত। মা ছেলেটাকে পছন্দ করতেন না। তিনি অনুভব করেছিলেন, কিশোরটি মেয়েটির উপর খারাপ প্রভাব ফেলছে। এসব কথা বলার পর ওই কিশোরী আনাস্তাসিয়াকে হত্যার পরিকল্পনা করে। 

একদিন তিনি অফিস থেকে ফিরে এসে ভাড়াটে খুনিদের হাতে নিহত হন সেই নারী। খুনিরা লাশ ফ্ল্যাটে ফেলে রেখে চলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি ও তার প্রেমিক দুই দিন ধরে মৃতদেহ নিয়ে ফ্ল্যাটেই ছিল। দুই দিন পর ভাড়াটে খুনি এসে লাশ নিয়ে ফেলে দেয়।

পুলিশ তদন্ত করে জানতে পারে, আনাস্তাসিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ৩০ হাজার পাউন্ড ছিল। মেয়েটি ভেবেছিল যে সে সেই টাকা দিয়ে তার বাকি জীবন কাটাবে। মেয়েটির এক বন্ধু জানায়, সে সবসময় তার মাকে ঘৃণা করত। যদিও তার মা খুব ভালো মানুষ ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ভাড়াটে খুনিদের বয়স ১৪ থেকে ১৭ বছর। মেয়েটিসহ সবাইকে কিশোর কেন্দ্রে পাঠানো হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।