শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূঁঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির (পিটিএ) সভাপতি, সুজন (সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মুন্সী, বিএনপি নেতা মির্জা শহিদুল হাসান, জামায়াতে ইসলামী নেতা সৈয়দ তৈয়বুর রহমান।

এছাড়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দন চন্দ্র নাহা, আবু কাউছার ভূঁইয়া, মো. জাকির হোসেন, তারেক সোবহান, মো. কামরুল হাসান, শারমিন আক্তার, উম্মে হানি শাকি, তানিয়া আক্তার, সোনিয়া আক্তার ও নূর ফাইজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।