বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সৌদি সফরে জেলেনস্কি, শান্তি প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সকে জরুরি পদক্ষেপের আহ্বান

সৌদি সফরে জেলেনস্কি, শান্তি প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সকে জরুরি পদক্ষেপের আহ্বান

যুদ্ধের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ নিয়ে আলোচনার মাঝেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর ওয়াশিংটন পোস্টের।

 

শুক্রবার (১৯ মে) জেদ্দায় আরব লীগ সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন তারা। এদিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সকে জরুরি পদক্ষেপের আহ্বান জানান জেলেনস্কি। একই সাথে বন্দিবিনিময়, ইউক্রেনীয় মুসলিমদের পরিস্থিতি নিয়েও করেন আলোচনা। যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন এবং মস্কোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি।

গেল বছর দেশটির কূটনৈতিক তৎপরতায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ১০ বিদেশি নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। মোহাম্মদ বিন সালমান ছাড়াও এদিন ওমান, কুয়েত এবং আমিরাতের নেতাদের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।