সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল কুড়িগ্রামের ২টি কলেজে

এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল কুড়িগ্রামের ২টি কলেজে

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রৌমারী ও নাগেশ্বরীতে এবারে এইচএসসি পরীক্ষায় দুইটি কলেজের শতভাগ ফেল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম।

 

এবারে এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামে শতভাগ ফেল করা কলেজ হলো রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এন্ড কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এন্ড কলেজ। এর মধ্যে রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এন্ড কলেজে ১ জন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এন্ড কলেজে ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

 

এ ব্যপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 

এদিকে কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন।