শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে ইমাম ও উলামাদের সঙ্গে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

খাগড়াছড়িতে ইমাম ও উলামাদের সঙ্গে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়িতে ইমাম, মুয়াজ্জিন ও উলামাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই সভার আয়োজন করে খাগড়াছড়ি ইমাম, মুয়াজ্জিন ও উলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী ইসলামের আদর্শে পরিচালিত ছিলেন এবং ধর্মপ্রতিম ব্যক্তিদের ভালোবাসতেন। আজকের নির্বাচনী প্রচারণার শুরুও ইমাম ও উলামাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে করা হচ্ছে। এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হবীবুল্লাহ জাহাঙ্গীর। সভা পরিচালনা করেন সদস্য সচিব মুফতি মাওলানা মোহাম্মদ। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, আহলে সুন্নাত ওয়াল জামা’আত জেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের আনসারী ও অন্যান্য জেলা ও উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও উলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।