বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে এবারও বিনামূল্যে বাস সেবা চালু

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে এবারও বিনামূল্যে বাস সেবা চালু

সীতাকুণ্ড প্রতিনিধি:


এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে সীতাকুণ্ডে এবারও বিনামূল্যে বাস সেবা চালু করা হয়েছে।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট – এসএসসি ২০২৬’ কার্যক্রমের আওতায় সোমবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি চলতি বছরসহ টানা নবমবারের মতো পরিচালিত হচ্ছে।

নির্ধারিত রুটসমূহ হলো—বড়দারোগাহাট থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে একে খাঁন এবং কুমিরা থেকে সীতাকুণ্ড।

আয়োজকদের মতে, ২০২২ সাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং যাতায়াতজনিত চাপ কমাতে সহায়তা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।

এছাড়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ অব্যাহত থাকবে।