সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি ও সতর্কতা

ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি ও সতর্কতা

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এমন একটি বার্তা সতর্কতার সাথে বিবেচনা করুন যেখানে বলা হচ্ছে ১১ মে আগামী ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়া খবর এবং এখন পর্যন্ত ফলাফল প্রকাশের কোন নির্ধারিত তারিখ ঠিক করা হয়নি।

 

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে এবং কাজ সম্পন্ন হলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সরকারিভাবে তা জানানো হবে। শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে যে, এসব ভুয়া খবর বিশ্বাস না করে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন।