মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামীকাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা শুরু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামীকাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা শুরু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কীভাবে দেশের চলমান পরিস্থিতি উন্নত করা যায়―এ ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনা শুরু করা হবে।

 

বৈধ-অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হবে। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ করতে প্রথমেই মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে। আর সেই পথেই এগুবে সরকার। এ সময় আসন্ন দুর্গুপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করণের আশ্বাসও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে বলেন, মিয়ানমার সীমান্তে সমস্যা রয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করে তোলা হবে।