সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরীক্ষার কেন্দ্রে মেয়েকে সহযোগিতা, শিক্ষক বাবার কারাদণ্ড  

পরীক্ষার কেন্দ্রে মেয়েকে সহযোগিতা, শিক্ষক বাবার কারাদণ্ড  

এইচএসসি পরীক্ষা চলাকালে নিজের মেয়েকে সহযোগিতা করার অভিযোগে শিক্ষক বাবাকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নিজের মেয়েকে সহযোগিতা করার অভিযোগে শিক্ষক আতিকুল ইসলামকে (৫০) কারাদণ্ড দিয়েছেন কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার।  বিকেলে সাজাপ্রাপ্ত শিক্ষককে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। আতিকুল ইসলাম আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক বলে জানা যায়। 

 

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর খাতা উলট পালট করে দেখছিলেন আতিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করে সাজা দেন। পরবর্তীতে জানতে পারি তিনি এই কলেজের শিক্ষক। আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেন বলেন, নিজের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় শিক্ষক আতিকুল ইসলামকে পরীক্ষার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পরীক্ষার সময় শেষ হলে তিনি কক্ষে প্রবেশ করেছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার অপরাধে শিক্ষককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।