সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে


 

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
 

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে উপস্থিত হলে তাকে দেখতে ভিড় করেন বহু উৎসুক মানুষ।
 

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতে প্রশাসনের একটি পুকুরের নামকরণসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় মধ্যরাতে অভিযান চালানো হয়। এ সময় তাকে চোখ বেঁধে ধরে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মম নির্যাতন চালান তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। পরে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে রাতারাতি এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
 

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। টানা পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের আবেদন করতে মঙ্গলবার আদালতে হাজির হন সুলতানা পারভীন। তবে আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।