শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে এবং মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের বর্বর ঘটনা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে তুলেছে। তাই সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় খাগড়াছড়ি সনাতনী সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ আরও অনেকে।