সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামালপুরের মাদারগঞ্জে ৫নং জোরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে ৫নং জোরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর প্রতিনিধি:-

 

কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার (তারিখ) বিকেল ৩টায় দিঘলকান্দি করিমুজ্জাম তালুকদার দাখিল মাদ্রাসা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।

 

জামালপুরের মাদারগঞ্জে ৫নং জোরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


 

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

 

জামালপুরের মাদারগঞ্জে ৫নং জোরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। — ছবি ২



 

প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • ৫নং জোরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান

  • ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলুর পাশা ছোটন

  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির

  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন

  • পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল-মামুন

  • উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল

  • পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ আরও অনেকে।

নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।
 

দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক ও সদস্য সচিব পদে প্রার্থীতা গ্রহণ করা হয়। আহ্বায়ক পদে ১৩ জন এবং সদস্য সচিব পদে ১৭ জনসহ মোট ৩০ জন প্রার্থী প্রার্থীতা জমা দেন। এর মধ্য দিয়ে কর্মী সম্মেলনের কার্যক্রম শেষ হয়।