সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধার এইচ এস সি পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত টাকা আদায়

গাইবান্ধার  এইচ এস সি পরীক্ষার  ফরম পুরনে অতিরিক্ত টাকা আদায়

সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:- 

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কলেজে এস এস সি ফরম পুরনে অতিরিক্ত টাকা  আদায়ের অভিযোগ পাওয়া গেছে কলেজ গুলোর অধ্যক্ষদের বিরুদ্ধে। 

সরেজমিনে তথ্যানুসন্ধানে যানাযায়,আগামী ২০২৫ সালে এইচ এসসি  নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। 

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ড দিনাজপুর এর এক পত্রে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বিজ্ঞান বিভাগ ১৯৩০ টাকা ব্যাবহারিক ৮৫৫ টাকা সহ মোট ২৭৮৫  টাকা,,মানবিক বিভাগ ১৭৩০ টাকা, ব্যবহারিক ৪৯৫ টাকাসহ মোট ২২২৫ টাকা  ও ব্যানিজ্য বিভাগ ১৭৩০ টাকা ব্যবহারিক সহ মোট ২২২৫ টাকা 
ফরম পুরনের জন্য বোর্ড ফি বেধে দেয়া হয়।

কিন্তু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মহিপুরবাজার ডিগ্রি  কলেজ,ভাতগ্রাম কলেজ,, পলাশবাড়ী উপজেলার মেরীরহাট কলেজ, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ২/৩ হাজার টাকা বেশি করে ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অনেক কলেজ কর্তৃপক্ষ ৩ হাজার ৫ শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ফরম পুরনের আদায় করছেন। 

শিক্ষার্থীদের দাবি নতুন বাংলাদেশে পুর্বের মত কলেজ গুলোতে অতিরিক্ত টাকা আদায় করা হলে পরিবর্তনের কি প্রয়োজন ছিলো।তারা তদন্ত সাপেক্ষে এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে জানতে বেশ কয়েকজন অধ্যক্ষ বলেন কলেজ উন্নয়ন,বেতনসহ কলেজে অনেক ব্যায় হওয়ায় সামান্য কিছু টাকা বেশি আদায় করা হচ্ছে।