মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেকআপ তোলার ক্ষেত্রে এড়িয়ে চলবেন কয়েকটি ভুল

মেকআপ তোলার ক্ষেত্রে এড়িয়ে চলবেন কয়েকটি ভুল

মেকআপ করার সময় যেমন যত্ন প্রয়োজন তেমনি মেকআপ তোলার সময়ও যত্ন প্রয়োজন। দিনশেষে আপনার অবয়বের যত্নই প্রাধান্য পাবে। তবে আমরা সচরাচর দিনশেষে মেকআপ তোলার ক্ষেত্রে এত মনোযোগ দেই না বা দিতে পারি না। ক্লান্তি, দুশ্চিন্তা এক্ষেত্রে প্রভাব রাখতেই পারে। তবে মানুষ যখন সচেতন হয় ভুল সম্পর্কে তখন তারা শত ক্লান্তিতেও নিজের যত্নের কাজটি করে। তাই মেকআপ তোলার ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলবেন। যেমন: 

চোখের মেকআপ তোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা
চোখের মেকআপ করার প্রক্রিয়াটি জটিল। তোলার কাজটি একটু সহজ, একথা সত্য। তবে এই তোলার কাজ করতে গিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার চোখে যেন মেকআপ চলে না যায়। তাই তাড়াহুড়ো করবেন না বা হাত দিয়ে ডলবেন না। চোখের ক্ষতি করা যাবে না। 

ক্লিনজার ব্যবহার করা ভালো
মেকআপ তোলার জন্য ক্লিনজার ব্যবহার করাই ভালো। সারা দিনের ধুলাবালি,আগে থেকে মাখা ময়েশ্চারাইজার, সানস্ক্রিন তুলতেও ক্লিনজার ব্যবহার করতে পারেন। তবে ক্লিনজারের পর ভালো করে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। তবে খেয়াল রাখবেন, মেকআপ তোলার ক্ষেত্রে ত্বকে সরাসরি গরম পানি ব্যবহার না করে গরম পানির ভাপ নিতে পারেন। 


ত্বক বুঝে মেকআপ রিমুভার কিনুন
মেকআপ রিমুভার কিনলেই হলো না। বাজারে একাধিক ধরনের মেকআপ রিমুভার পাওয়া যাবে। প্রতিটির কাজের ধরন আলাদা। এই আলাদা ধরনকে শনাক্ত করে মেকআপ রিমুভার কিনুন। 

মেকআপ তোলার পর ময়েশ্চারাইজার মাখুন
মেকআপ তোলার পর অধিকাংশ সময়েই ত্বক শুষ হয়ে যায়। তাই মেকআপ তোলার পর ময়েশ্চারাইজার মাখুন যাতে ত্বক সুস্থ থাকে।