সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাংলাদেশ প্রেস ক্লাব সাংবাদিকদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নান্দাইলের সম্মেলনে ফরিদ খান 

বাংলাদেশ প্রেস ক্লাব সাংবাদিকদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নান্দাইলের সম্মেলনে ফরিদ খান 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


অধিকারবঞ্চিত ও নিপীড়িত সাংবাদিকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের রন্ধ্রে রন্ধ্রে যেসব অপকর্ম ও দুর্নীতি হচ্ছে সেগুলো নিজেদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা  বলেন।
 

“জনস্বার্থে সাংবাদিকতা , সাংবাদিকতায় নিরাপত্তা…. জাগো”এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক মীর মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা আক্তার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলার আহ্বায়ক আব্দুল হান্নান আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা,আবু তাহের সাগর , নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন,। আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম  সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।