মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, শীতে বিপর্যস্ত উপত্যকা কুড়িগ্রাম 

বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, শীতে বিপর্যস্ত উপত্যকা কুড়িগ্রাম 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।

 

বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, শীতে বিপর্যস্ত উপত্যকা কুড়িগ্রাম 



সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।

 

বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, শীতে বিপর্যস্ত উপত্যকা কুড়িগ্রাম  — ছবি ২



কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজ (বৃহস্পতিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি।

 

বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, শীতে বিপর্যস্ত উপত্যকা কুড়িগ্রাম  — ছবি ৩



আরাজী কদমতলা গ্রামের মো. আছর উদ্দিন বলেন, মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এসময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ কুয়াশায় কিছু দেখা যায় না। এমন থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।
 

বাসচালক ইউসুফ আলী বলেন, গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, কখন যেন দুর্ঘটনা ঘটে। গাড়ি বের না করলে পেটে ভাত জুটবে না, এজন্য বের হয়েছি।
 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ (বৃহস্পতিবার) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কাল আরো কমার সম্ভাবনা রয়েছে।