মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 


গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারের কাজী মার্কেটের নিচ তলায় মঙ্গলবার গভীর রাতে ২টি কাপড়ের দোকানে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। 

 

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন



জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে তুলসীঘাট বাজারের কাজী মার্কেটের নিচ তলায় সাদিয়া ফ্যাশনে বিদ্যুতের সটসার্কিট এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী রাহিম ফ্যাশনেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাপক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনেন। 


এব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ফায়ার অফিসার মো. নাছিম রেজা জানান, আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিটের ১৪ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে রাহিম ফ্যাশনের প্রায় ৬ লাখ ও সাদিয়া ফ্যাশনের ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।