মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চার দোকান

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চার দোকান

ঢাকা প্রেস,রাঙামাটি প্রতিনিধি:-

 

রাঙ্গামাটি শহরের তবলছড়িতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত তিনটার দিকে তবলছড়ি কালী মন্দিরের সামনের এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, "মধ্যরাতে আগুনের খবর পেয়ে দেখি দোকানগুলো দাউ দাউ করে জ্বলছে। আমরা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
 

দোকান মালিক মিঠু দাশ বলেন, "রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। হঠাৎ মধ্যরাতে খবর পাই দোকানে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি, আমার পুরো দোকান আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও ততক্ষণে আমার সবকিছু শেষ হয়ে গেছে।"
 

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আনছার বলেন, "সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।"
 

এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা তাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।