যুক্তরাজ্যে রমজান উপলক্ষে আয়োজিত সর্ববৃহৎ আয়োজন উন্মুক্ত ইফতার। এক দশকে পাঁচ লাখের বেশি মানুষ এই আয়োজনে যুক্ত হয়েছে। এখন তা যুক্তরাজ্যের মুসলমানদের জনপ্রিয় উৎসবগুলোর একটি। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে এবার যুক্তরাজ্যের ১০টি শহরে মাসজুড়ে উন্মুক্ত ইফতার ও রমজান উৎসবের আয়োজন করছে দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্ট।







