বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার

সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার

একটি প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, সৃজনশীল এবং দায়িত্ববান মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর। 

শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার শুরু থেকেই একটি প্রশিক্ষিত ও দক্ষ জনপ্রশাসন নিশ্চিত করতে চেয়েছে। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও বেশি জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, এই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা। বর্তমান সরকার সেই জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।