সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, জানতে চাইল হাইকোর্ট

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, জানতে চাইল হাইকোর্ট

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারীর মৃত্যু হওয়ার পর, তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। আদালত একই সঙ্গে মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।
 

বিষয়টি নিয়ে করা এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। রিটে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন উল্লেখ করেন, মেট্রোরেল এবং সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না তা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করতে হবে।
 

এর আগে রোববার ফার্মগেট মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপরের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।