সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৮ ডিসেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে বার্তাসংস্থা এএফপিকে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন।

 

চলতি বছরে ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর পঞ্চম সাক্ষাৎ। এমন সময়ে এ সফর হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে তৎপর।

 

ডিসেম্বরের মাঝামাঝি মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, বড়দিনের ছুটিতে নেতানিয়াহু সম্ভবত ফ্লোরিডায় তার সঙ্গে দেখা করবেন।

তিনি বলেছিলেন, ‘সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঠিক করিনি, কিন্তু সে দেখা করতে চায়।’

ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত বুধবার জানিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ইরান ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপগুলো অন্তর্ভুক্ত।