সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আইসিটির জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়ছে। এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

 

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার দিবাগত রাত ১১টার দিকে এই খবরটি প্রকাশ করেছেন।

 

এছাড়া সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে দ্য ডিসেন্ট।

 

রোববার দিবাগত রাতে বিষয়টি সম্পর্কে অবগত ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র দ্য ডিসেন্টকে জানিয়েছে, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা।

 

সূত্রটি আরও জানিয়েছে, আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।

 

এদিকে তাজুল ইসলামের পরিবর্তে এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে। তিনি পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দুর্নীতির মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

সূত্র: দ্য ডিসেন্ট