মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন ১৭৮ বিডিআর সদস্য

১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন ১৭৮ বিডিআর সদস্য

ঢাকা প্রেস নিউজ

 

দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃত ১৭৮ জন বিডিআর সদস্য।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর-১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি সেল থেকে ১২ জনসহ মোট ১৭৮ জন সদস্যকে মুক্তি দেওয়া হচ্ছে।
 

এর আগে বুধবার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে তাঁদের জামিননামা পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে তাঁদের মুক্তি নিশ্চিত করা হয়েছে।


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ বিদ্রোহ ঘটে। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। এই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

  • হত্যা মামলা:
    ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায়ে ৮৫০ জনের বিচার শেষ হয়। এতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন, এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৭৮ জন আসামি খালাস পান।

  • আপিল ও উচ্চ আদালতের রায়:
    ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া ২৮৩ জন খালাস পান।

     

তবে, মামলার দীর্ঘ প্রক্রিয়ায় ৫৪ জন আসামি মারা যান। হত্যার রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল করেন, আর রাষ্ট্রপক্ষ খালাসপ্রাপ্ত ৮৩ জনের বিষয়ে আপিল করেছে।


২০১০ সালে ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিস্ফোরক মামলার বিচারকাজ শুরু হলেও তা মাঝপথে স্থগিত হয়ে যায়। ফলে মামলাটি দীর্ঘদিন ঝুলে থাকে।


২০২3 সালের ২৪ ডিসেম্বর সরকার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের জন্য আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করে। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে।
 

এই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১৭৮ জন বিডিআর সদস্য কারামুক্ত হচ্ছেন, যা তাঁদের পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।