শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

চিলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ 

চিলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ



কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে "২৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা আমীর নুর আলম মুকুল, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও সহকারী অধ্যাপক ফজলুল হক, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


অফিস সূত্রে জানাগেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এ সময় উপজেলার ২৪০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি মাসকালাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।