সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নয়াপল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৩ ফায়ার ইউনিট

নয়াপল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৩ ফায়ার ইউনিট

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানী ঢাকার নয়াপল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
 

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।
 

রাকিবুল ইসলাম আরও জানান, বর্তমানে ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আগুনের কারণ এখনও জানা যায়নি। এ পর্যন্ত ভবন থেকে দুইজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

তিনি আরও বলেন, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।