মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অজু প্রসঙ্গে মন্তব্য: বিএনপি নেতার দুঃখ প্রকাশ

অজু প্রসঙ্গে মন্তব্য: বিএনপি নেতার দুঃখ প্রকাশ

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণের বিষয়ে অজু করার মন্তব্যকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ বিষয়ে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু জানান, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদানকালে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি বলেন, "তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন।" এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং অনাহূতভাবে উচ্চারিত হয়েছে, যা শোভন হয়নি।
 

তিনি আরও বলেন, "আমার বক্তব্যের ওই অংশটি অনাকাঙ্ক্ষিতভাবে উচ্চারিত হয়েছে, যা দলে নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে কষ্ট দিয়েছে। এটি দলের অবস্থানকে প্রতিফলিত করে না এবং নেতাকর্মীদের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।"
 

অজ্ঞানতাবশত দেওয়া উক্ত বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।