রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৫:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা।প্রতিনিধিঃ-


 

কুমিল্লার মুরাদনগরে ভিন্ন ভিন্ন অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান কে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

জানা যায়, যানজট নিরসনের জন্য ফুটপাত দখল করে ফলের দোকান পরিচালনা করার অপরাধে এক দোকান মালিক কে ২ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকান মালিক কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি মাতৃ মিষ্টি ভান্ডার নামের এক দোকানে জিলাপিতে মানব দেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি।