মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কিডনিতে ক্যান্সার হলে কিভাবে বুঝবেন?

কিডনিতে ক্যান্সার হলে কিভাবে বুঝবেন?

কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে সেটা ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। একটি কিডনি বিকল হলেও অন্যটি দিয়ে কাজ চলতে থাকায় সহজেই কিডনির সমস্যা ধরা পড়ে না। কিডনিতে ক্যান্সার হলেও তা বুঝতে সময় লাগে। শরীরে কিছু উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে।

চলুন জেনে নিই কোন কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।


১. প্রস্রাবের সঙ্গে রক্তপাত হলে সতর্ক হতে হবে। প্রস্রাবের সঙ্গে রক্ত, ব্যথা হওয়া কিডনিতে ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে। কারো কারো জ্বর আসে এবং বেশি ঘাম হয়।

২. পিঠের নিচের দিকে তীব্র যন্ত্রণা হলে এবং কোমরে কোথাও শক্ত দেখলে সতর্ক হতে হবে।

৩. কোনো কারণ ছাড়াই ক্ষুধা কমে যাওয়া, খাবার দেখলেই বমি বমি ভাবও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৪. হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে শরীরের ওজন কমে যাওয়া।

৫. অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়াও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।


এ ছাড়া পায়ের পাতা হঠাৎ ফুলতে শুরু করা, মুখ-চোখ বিবর্ণ হতে শুরু করাও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।