সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রাম আঃ লীগের ৩ নেতা গ্রেফতার 

কুড়িগ্রাম আঃ লীগের ৩ নেতা গ্রেফতার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়  আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান।
 

গ্রেফতারকৃতরা হলেন—রাণিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০), থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭)।
 

পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।
 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।