মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৮ ঘণ্টার মধ্যে হিযবুত তাহরীরের মিছিলকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম: আবদুল কাদের

৪৮ ঘণ্টার মধ্যে হিযবুত তাহরীরের মিছিলকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম: আবদুল কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-

 

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
 

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। সমাবেশটি আয়োজন করা হয় ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে’।

 

সমাবেশে বক্তারা প্রশাসনের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন। আবদুল কাদের বলেন, “বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ। বাকস্বাধীনতা ফিরে আসার সুযোগকে কাজে লাগিয়ে উগ্র জঙ্গিগোষ্ঠী তাদের কার্যক্রম চালাচ্ছে। কয়েকদিন আগে ঘোষণা দিয়েই তারা কর্মসূচি পালন করেছে—কিন্তু প্রশাসন কী করেছে?”
 

তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি—ধর্মের মূল শিক্ষা ভালোভাবে জানুন, উগ্রবাদের পাল্লায় পড়ে বিদ্বেষ ছড়াবেন না। যারা আজ উগ্রবাদের মিছিল করেছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে যেসব ব্যক্তি বা গোষ্ঠীর নীরব মদদে এই কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”

 

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, “হিযবুত তাহরীরের মিছিলের প্রচারণা অনেক আগে থেকেই চলছিল। মোড়ে মোড়ে পোস্টার সাঁটানো হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে—মাগুরায় সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনা তারই প্রমাণ। এ পরিস্থিতির জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দায়ী।”

 

জাহিদ আহসান আরও বলেন, “হিযবুত তাহরীরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা চায় শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে। কিন্তু তাদের ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

 

সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম।