রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন 

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন 

‎আনোয়ারা প্রতিনিধি ( চট্টগ্রাম):-


‎
‎বৃক্ষ লাগাই ভূরি ভূরি,তপ্ত বায়ু শীতল করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারার পেশাদার গণমাধ্যমকর্মীদের সংগঠন 'আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎
‎বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

‎
‎কর্মসূচীতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সাজ্জাদের পরিচালনায় অন্যন্যদের মধ্যে আজাদী'র এম নুরুল ইসলাম, পূর্বকোণের সুমন শাহ্, ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, দিনকালের ফরহাদুল ইসলাম, আজকের পত্রিকা'র ইমরান হোসেন, একুশে পত্রিকা'র জিন্নাত আইয়ুব, ইত্তেফাকের জাহিদ হৃদয়, সমকালের নেজাম উদ্দিন, নয়া দিগন্তের নুরুল কবির, ইউনিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আতিকুল হামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

‎
‎এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি'র পক্ষ থেকে বিভিন্ন ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।