বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীকে ধর্ষণের চেষ্টা করার সময় নারীর হাতে থাকা হাসুয়া (বেকি) এর আঘাতে আহত হয়েছেন লুৎফর রহমান  (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। পরে ওই নারীর চিৎকারে তার ছেলে ও ছেলের বউসহ স্থানীয় লোকজন মাছ ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, কিশামত শিমুলবাড়ী এলাকার মৃত ছফর আলীর ছেলে মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)। তিনি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামীর অনুপস্থিতে বাড়িতে প্রবেশ করেন। এরপর ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু পুনরায় ধর্ষণের জন্য ধস্তাধস্তি করলে ঘরের বেড়াতে থাকা হাসুয়া (বেকি) দিয়ে আঘাত করেন। এতে লুৎফর রহমানের ডান ও বাম পায়ের হাঁটুর নিচে জখম হয়। পরে তার আত্মচিৎকারে ছেলের বউ, প্রতিবেশী কাদের আলী ও জাহাঙ্গীর আলম গিয়ে আহত লুৎফর রহমানকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মাছ ব্যবসায়ীকে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

 

ভুক্তভোগী নারী ও তার পরিবার মাছ ব্যবসায়ীর লুৎফর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, ওই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান তিন সন্তানের জনক। ছেলে-মেয়ে ও নাতি-নাতনীদের থাকতে কিভাবে তিনি এসব জঘন্য কাজে জড়ান। তিনি গত দুই বছর আগেও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে মারপিটের শিকার হন। বার বার একটা নারীর ওপর শ্লীলতাহানির ঘটনা খুবই নিন্দনীয়। মাছ ব্যবসায়ী লুৎফর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যেহেতুক ওই নারী থানায় অভিযোগ করেছেন, আশা করি ন্যায় বিচার পাবে।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নারী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।