সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

দুর্গাপূজা উপলক্ষে বেচাকেনার সুযোগ বাড়াতে সারাদেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
 

এ দাবিতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। রোববার বিষয়টি গণমাধ্যমকে জানায় সমিতি।
 

চিঠিতে ব্যবসায়ীরা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ করে জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।
 

সমিতির দাবি, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবকেন্দ্রিক সময়ে বেচাকেনা তুলনামূলক বাড়ে। তাই আজ সোমবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। একই সঙ্গে তারা উল্লেখ করেন, বর্তমানে লোডশেডিং পরিস্থিতিও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
 

এর আগে মধ্যপ্রাচ্যে অস্থিরতার পর জ্বালানি সংকটের কারণে গত এপ্রিলে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে প্রথমে সন্ধ্যা ৭টা এবং পরবর্তী সময়ে রাত ৮টা করা হয়। সর্বশেষ গত ১২ আগস্টের নির্দেশনায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।