বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলকাতায় উদ্বোধন বাংলাদেশের ভিসা তথ্য কেন্দ্র

কলকাতায় উদ্বোধন বাংলাদেশের ভিসা তথ্য কেন্দ্র

কলকাতায় বাংলাদেশের ভিসা তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের পর্যটন শিল্পে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রত্যয় নিয়ে । সোমবার কলকাতার আন্তর্জাতিক রেল স্টেশন ‘কলকাতা রেল স্টেশনে’ আনুষ্ঠানিকভাবে তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। 

আন্দালিব ইলিয়াস বলেন, ‘এখানের কাউন্টার থেকে বাংলাদেশে যাওয়ার যাবতীয় তথ্য মিলবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সার্বিক তথ্যও পাওয়া যাবে এখানে। এতে করে আমাদের বন্ধুত্বপূর্ণ দুই দেশের পর্যটন শিল্প আরও উন্নত হবে। ভারতের বহু পর্যটক বাংলাদেশ ভ্রমণের পথ সম্পর্কে অবহিত হতে পারবেন। পর্যটকেরাও জানতে পারবেন কীভাবে বাংলাদেশে যাওয়া যাবে, কীভাবে বাংলাদেশের ভিসা মিলবে, কীভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র দেখতে পারবেন।’


অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন ভারতের ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের ভিভিশনাল ম্যানেজার দীপক নিগম, কলকাতায় বাংলাদেশের ভিসা প্রদানের সঙ্গে যুক্ত ডিইউডিজিটাল গ্লোবাল লিমিটেডের সিএমডি রাজিন্দর রাইসহ ভারতীয় রেল এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা ।