সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বারবিকিউ হোক বাড়িতেই

বারবিকিউ হোক বাড়িতেই

বারবিকিউ হোক বাড়িতেই

 

 থার্টিফার্স্টের আসর তো আছেই, যেকোনো আপ্যায়নেও বারবিকিউ করার খায়েশ থাকে অনেকের। কিন্তু বারবিকিউ করার জন্যও তো প্রস্তুতি চাই। সেই প্রস্তুতি বিষয়েই চলুন আলোচনা করা যাক:  প্রস্তুতি 
রাতে বারবিকিউ করা হলেও প্রস্তুতি সন্ধ্যা থেকেই শুরু করতে হয়। বারবিকিউ করার অন্তত ১ ঘণ্টা বা আরও আগে মাংস ম্যারিনেট করতে হবে। ভালো ম্যারিনেশনের জন্য ৬ থেকে ৮ ঘণ্টা আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন।

উপযুক্ত জায়গা বাছুন
ছাদের যেকোনো খোলামেলা জায়গা বেছে নিন। বাড়িতে বারবিকিউ করতে চাইলে, হতে পারে সেটা বারান্দা বা ছাদের ওপরের জায়গা। এ ছাড়া চাইলে আউটডোরেও করতে পারেন।

বারবিকিউ চুলা 
বারবিকিউর জন্য বিশেষ চুলা ও কয়লার প্রয়োজন হয়।  সুপার শপগুলোতে খোঁজ করতে পারেন। এ ছাড়া কম খরচে করতে চাইলে বাসায় ব্যবহৃত গ্যাস বা বৈদ্যুতিক চুলাও ব্যবহার করতে পারেন। বারবিকিউ চুলার দাম পড়বে ট্রেসহ ৩০০-১৬০০ টাকা, নেটের দাম ১০০-৩০০ টাকা। কয়লার দাম পড়বে প্রতি কেজি ১৫০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া অনলাইনেও কিনতে পারেন।
অন্যান্য যা লাগবে
বারবিকিউ বানাতে আরও লাগবে ব্রাশ, স্টিক বা শিক, সস, স্পাচুলা। এগুলো একবার যদি কিনে রাখেন অন্য অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তা ছাড়া এসব জিনিস কমবেশি সবার বাড়িতেই থাকে। তাদের আর আলাদা করে কেনার প্রয়োজন নেই।