সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০১:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিএবি’র নতুন সভাপতি ফোরকান উদ্দীন

আইসিএবি’র নতুন সভাপতি ফোরকান উদ্দীন

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৩ : সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফোরকান উদ্দীন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন এমবিএম লুৎফুল হাদী, মারিয়া হাওলাদার ও মো. জহিরুল ইসলাম। ২০২৪ সালের জন্য তারা নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার আইসিএবির কাউন্সিল সভায় নতুন কাউন্সিল সদস্যরা তাদেরকে নির্বাচিত করেন। কাউন্সিল সভায়  সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. মনিরুজ্জামান।
আইসিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ ফোরকান উদ্দীন ২০২৪ সালের ১ জানুয়ারি সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
আইসিএবির নতুন সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন এম এম রহমান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার। তিনি ২০২০ সালে আইসিএবির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং টানা দুই মেয়াদে কাউন্সিল সদস্য ছিলেন।
ফোরকান উদ্দীন বর্তমানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের (ওয়েস্টিন এবং শেরাটন) অডিট কমিটির চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের পরিচালক। এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), ইনটেক লিমিটেড এবং চার্টার্ড ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক হিসাবে  দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৫ সালে একজন সহযোগী সদস্য এবং ২০১০ সালে আইসিএবির ফেলো সদস্য হন।
সহসভাপতি এমবিএম লুৎফুল হাদী,হাদি লুৎফুল অ্যান্ড কোং (এইচএলসি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রোপ্রাইটর। সহসভাপতি মারিয়া হাওলাদার, হাওলাদার মারিয়া অ্যান্ড কোং (এইচএমএসি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার ও প্রতিষ্ঠাতা এবং বণিক সংগঠন জেবিসিসিআইয়ের পরিচালক। অপর সহসভাপতি পমা. জহিরুল ইসলাম, এ. কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার।